Monday 24 August 2026,

হঠাৎ কেন ইরান সফরে সৌদি সেনাপ্রধান?

প্রকাশিত : 06:38 AM, 11 November 2024 Monday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি। জানা গেছে প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য তার এই সফর।
রোববার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করেছেন সৌদি সেনাপ্রধান।

সৌদি এখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল ঘনিষ্ঠ হতে চায় রিয়াদ। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি সেনাপ্রধান রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এর আগে গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সউদের সঙ্গে ফোনালাপ করেছিলেন বাঘেরি। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ সাত বছরের সংঘাত দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT