Thursday 19 November 2026,

স্বামীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে গৃহবধূকে প্রেমিকের হাতে তুলে দিল আদালত!

প্রকাশিত : 09:31 PM, 20 April 2024 Saturday 177 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এক গৃহবধূকে তার স্বামীর কাছ থেকে নিয়ে প্রেমিকের হাতে তুলে দিয়েছে ভারতের একটি আদালত। সেই সঙ্গেই তাদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী সন্তানকে বাড়িতে রেখেই প্রেমিকের হাত ধরে চলে যান। প্রেমিকের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাস থেকে গুজরাটের আমরেলি জেলায় বাস করছিলেন। এরপর তার স্বামী জোর করে প্রেমিকের বাড়ি থেকে তাকে নিয়ে আসেন এবং স্ত্রীকে তার মায়ের বাড়িতে রাখেন।

এদিকে প্রেমিকাকে ফিরে পেতে আইনের দ্বারস্থ হন ওই যুবক। ভালোবাসার মানুষের খোঁজ পেতে তিনি হেবিয়াস কর্পাস মামলা করেন। এরপর গুজরাট হাইকোর্ট সেই নারীকে প্রেমিকের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।

বিচারপতি এওয়াই কোগজে ও এসজে দাভে আবেদনের শুনানিতে জানান, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই নারীকে আদালতের সামনে হাজির করা হয়। ৮ এপ্রিল হাইকোর্টের সামনে হাজির করা হয় ওই নারীকে। তবে তিনি জানিয়ে দেন, যাতে তাকে প্রেমিকের কাছে পৌঁছে দেওয়া হয়।

ওই নারীর প্রেমিকের আইনজীবী আর্জি জানান, হাইকোর্ট যেন নারীর ইচ্ছাতে সম্মান জানিয়ে তাকে তার প্রেমিকের কাছে পাঠিয়ে দেয়। এরপর আদালত ওই নারীকে তার প্রেমিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।

শুধু তাই নয়, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে যুগলকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দেয় আদালত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT