Thursday 19 November 2026,

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন পুতিন

প্রকাশিত : 08:30 PM, 16 December 2023 Saturday 157 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দলীয় টিকিটে নয় বরং ব্যাপক সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনপন্থী দুই আইনপ্রণেতার বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা আরআইএর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরও ছয় বছরের মেয়াদের জন্য তিনি জয়ী হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার (ইউআর) জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক আরআইএকে বলেছেন, পূর্ণাঙ্গ সমর্থন থাকা সত্ত্বেও তিনি (পুতিন) ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া (ইউআর) পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক সের্গেই মিরোনোভও পুতিনকে সমর্থন করেন। তিনি আরআইএকে বলেন, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।

৭১ বছর বয়সি পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এবং প্রায় প্রধান কোনও বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষবিহীন নির্বাচনে তার জয়ী হওয়াটা এক রকম নিশ্চিতই।

পুতিনের সমর্থকরা বলেছেন, তিনি শৃঙ্খলা, জাতীয় গর্ব এবং সোভিয়েত আমলের পতনের সময়কার রাশিয়ার কিছু প্রভাব পুনরুদ্ধার করেছেন। ইউক্রেনে তার যুদ্ধ— পুতিনের ভাষায় যা ‘বিশেষ সামরিক অভিযান’ — তা ন্যায়সঙ্গত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT