Thursday 27 August 2026,

স্পেসএক্সে যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগ

প্রকাশিত : 08:29 AM, 8 February 2024 Thursday 141 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রকেট ও স্যাটেলাইট নির্মাতা ইলন মাস্ক স্পেসএক্স প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে ব্যাপক বৈষম্য ও যৌন হয়রানি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন বলে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক নাগরিক অধিকার সংস্থা। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারদের একটি গ্রুপ নাগরিক অধিকার সংস্থার কাছে অভিযোগ করে, স্পেসএক্স ও প্রতিষ্ঠানটির নির্বাহীর সমালোচনা করায় তাদের বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সংবাদ মাধ্যম রয়টার্সে বরখাস্ত হওয়া ইঞ্জিনিয়ারদের আইনজীবী লরি বার্গেস এ তথ্য জানিয়েছেন।

স্পেসএক্সের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো- স্পেসএক্সে চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষদের প্রাধান্য, তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে নারী কর্মীদের বেতন কম, যৌন হয়রানিমূলক মন্তব্য করা ও প্রতিশোধ নেওয়ার প্রবণতা। সাবেক কর্মচারীদের তোলা এ সব অভিযোগের তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক নাগরিক অধিকার সংস্থা।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইঞ্জিনিয়ারদের একটি গ্রুপটি মার্কিন ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডে (এনএলআরবি) স্পেসএক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়, ফেডারেল শ্রম আইন লঙ্ঘন করে তাদের বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

তবে সাবেক কর্মীদের মামলায় দমে যায়নি স্পেসএক্স। উল্টো মার্কিন ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠান, যাতে এজেন্সিটি সাবেক কর্মীদের দায়ের মামলা এগিয়ে নিতে না পারে। একই সঙ্গে দাবি করা হয়েছে যে, এনএলআরবি বোর্ডের সদস্য এবং অভ্যন্তরীণ বিচারকদের মার্কিন সংবিধান মেনে নিয়োগ দেওয়া হয়নি।

তবে স্পেসএক্স অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি। আর সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় তদন্তের বিষয়ে কথা বলেনি এনএলআরবি।

সার্বিক বিষয়ে আইনজীবী লরি বার্গেস বলেন, প্রকৌশলীদের অভিযোগ সত্য তা প্রমাণ করা ও স্পেসএক্সে কর্মীদের জন্য একটি নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা তাদের উদ্দেশ্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT