Friday 20 November 2026,

সৌদি আরবে প্রবল বৃষ্টির কারণে স্কুল ও ফ্লাইট বাতিল

প্রকাশিত : 08:07 AM, 25 November 2022 Friday 229 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রতিকূল আবহাওয়ার কারণে মরুদেশ সৌদি আরবের উপকূলীয় শহর ও বন্দরনগর জেদ্দাও তার সংলগ্ন দুই শহর রাবিফ ও খুলাইফ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে ফ্লাইটের সময়সূচিতেও।

দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

জেদ্দা শহরটি ইসলাম ধর্মের প্রথম পবিত্র স্থান মক্কার ‘প্রবেশদ্বার’ নামেও পরিচিত। প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ হজ ও ওমরাহ পালনের উদ্দেশে মক্কা গমন করেন। একসময় যখন দূরদেশ থেকে জাহাজে চেপে মুসল্লিরা হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতেন, তাদেরকে নামতে হতো জেদ্দায়। সেখান থেকেই মক্কার উদ্দেশে যাত্রা শুরু করতেন তারা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, বৃষ্টির তোড়ে জেদ্দার বিভিন্ন সড়ক-মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে এবং সেসব সড়ক মহাসড়কে ছড়ানো অথবা সারিবদ্ধ অবস্থায় থাকা গাড়িগুলোর ওপরের অল্প খানিক অংশ বাদে পুরোটাই পানিতে ডুবে গেছে।

বৃহস্পতিবার ভোর থেকে প্রায় সারাদিন বৃষ্টিপাত হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির ব্যাপারটি বিবেচনায় রেখে জেদ্দা, রাবিফ ও খুলাইসের বিভিন্ন স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দপ্তর-কার্যলয় বন্ধ ছিল বলেও উল্লেখ করা হয়েছে এসপিএর প্রতিবেদনে।

মরুভূমির দেশ সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়-বৃষ্টি বেশ বিরল। তবে প্রতি বছরই শীত মৌসুমে জেদ্দা ও তার আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টি হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT