সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশিত : 10:21 PM, 20 June 2022 Monday 249 বার পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে।
মাকসুদুরের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাকসুদুর তার সহকর্মীদের সঙ্গে ট্যাক্সিক্যাবে করে কাজে যাচ্ছিলেন। সন্ধ্যায় নাজরান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মাকসুদুর নিহত হন। এ সময় তার পাঁচ সহকর্মী আহত হন। পরে পুলিশ এসে মাকসুদুরের লাশ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























