Wednesday 26 August 2026,

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

প্রকাশিত : 08:56 AM, 15 July 2025 Tuesday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

তবে, যদি সংশ্লিষ্ট লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগে শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে সেই মেয়াদোত্তীর্ণের দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে। অর্থাৎ যেটি আগে ঘটবে- প্রবেশের এক বছর পূর্ণ হওয়া নাকি লাইসেন্সের মেয়াদ শেষ- তার ওপরই নির্ভর করবে বৈধতা।

চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একই সঙ্গে সব বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।

তবে এ নিয়মে ব্যতিক্রম থাকছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য। তারা নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এবং তাদের জন্য আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

অন্যদিকে, জিসিসি অঞ্চলের মধ্যে দেশান্তরে ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না।

সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এ নতুন নির্দেশনায় বিদেশিদের জন্য গাড়ি চালানোর সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT