Friday 20 November 2026,

সেনা অভ্যুত্থান : গ্যাবনে কী ঘটছে তা জানা যাচ্ছে না

প্রকাশিত : 06:09 PM, 30 August 2023 Wednesday 167 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তীব্র হুশিয়ারির পরও আফ্রিকার দেশে দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে। সম্প্রতি নাইজারে গণতান্ত্রিক সরকারকে উৎখান করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সরকারকে উৎখাত করে ক্ষমতা নিলো সেনাবাহিনী। নাইজারে যখন বিভিন্ন দেশ সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখনি এ ঘটনা ঘটলো।

জানা যায়, মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অভ্যুত্থানে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনীর একটি দল।

বুধবার (৩০ আগস্ট) ভোরের দিকে কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সম্প্রচারমাধ্যম ‘গ্যাবন ২৪’-এ ভাষণে বলেছেন, নির্বাচন জালিয়াতি করা হয়েছে। যার কারণে ক্ষমতা দখলে নেওয়া হয়েছে। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। সীমান্ত বন্ধ করেছে সেনা সদস্যরা।

ভাষণে আরও জানিয়েছে, এখন দেশের সকল নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছে তারা।

গত শনিবারের অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিম্বা। ফলে তৃতীয় মেয়াদে তিনি ক্ষমতায় বসেন।

এ বিষয়ে সেনা কর্মকর্তারা বলেন, গ্যাবনের জনগণের পক্ষ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি– বর্তমান শাসক অপসারণ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো।

গ্যাবনের নির্বাচন কমিশন বলছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বঙ্গো ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছে। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালবার্ট আলবার্ট ওন্ডো ওসা পেয়েছেন ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট।

এই পরিস্থিতিতে সামরিক পদক্ষেপকে ঘিরে আফ্রিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনগণের মধ্যে ভীতি ছড়িয়েছে। পথে পথে ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনা সদস্যরা।

দেশটিতে এখন কী ঘটছে তা জানা যাচ্ছে না। প্রেসিডেন্ট কোথায় আছেন তাও জানায়নি সামরিক বাহিনী।

এদিকে নাইজার ছাড়তে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও পশ্চিম আফ্রিকার দেশটিতেই রয়ে গেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের সঙ্গে নাইজারের কূটনীতিতে ফাটলের জেরে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় জান্তা। তবে অভ্যুত্থান নেতাদের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরও ইত্তে দূতাবাসে থেকে যান। এ জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT