Thursday 20 August 2026,

সেনাবাহিনীতে ঢুকতে রুশদের হিড়িক

প্রকাশিত : 08:58 AM, 4 September 2023 Monday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার সেনাবাহিনীতে এ বছর আরও ২ লাখ ৮০ হাজার সদস্যকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলেও নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

পুতিনের ঘনিষ্ঠ এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর পরই তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার লোককে সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী যখন ধুঁকছে তখন বিষয়টি সামনে আনলেন মেদভেদেভে।

যুদ্ধ শুরুর পর কয়েক ধাপে নাগরিকদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করে মস্কো। অনেকে পালিয়ে যায়। এই লড়াইয়ে প্রচুর সেনা, গোলাবারুদ, ট্যাংক ও বিমান হারিয়েছে রাশিয়া। ক্ষয়ক্ষতির পূরণে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT