Saturday 08 August 2026,

সেই অভিযোগের পরও ইরান-ইসরাইলের মধ্যে ‘ভারসাম্য রক্ষা করছে’ তুরস্ক

প্রকাশিত : 10:46 PM, 23 June 2022 Thursday 228 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কে ইসরাইলি পর্যটকদের হত্যা বা অপহরণ করার ইরানি চক্রান্তের কঠোর সতর্কতার মধ্যে ইসরাইলের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন।

এমন সময় ইসরাইলের ওই শীর্ষ কূটনীতিক তুরস্ক সফর করছেন যখন ইরান ও ইসরাইল– দুই দেশের মধ্যেই তুরস্কের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডসহ বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা দেশটির নাগরিকদের তুরস্ক সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া তুরস্কে থাকা ইসরাইলি নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার বা হোটেলে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যদিও ইসরাইল কথিত ইরানি অভিযান ব্যর্থ করতে তুরস্কের সহযোগিতার প্রশংসা করেছে।

ইসরাইলের ওই দাবির বিষয়ে গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ‘একটি নিরাপদ দেশ এবং দেশটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে’।

এ ব্যাপারে ইস্তাম্বুল-ভিত্তিক ভূ-রাজনৈতিক বিশ্লেষক সুহা কুবুককুওগ্লু জানান, ইরান ও ইসরাইলের মধ্যে সংঘর্ষে পক্ষপাতিত্ব না করার চেষ্টা করছে তুরস্ক। তবে এটি একটি দৃঢ় বার্তাও দিচ্ছে যে তুরস্কের মাটিতে তারা এই ধরনের কর্মকাণ্ডের অনুমতি দেবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT