Friday 20 November 2026,

সিরিয়া ইস্যুতে ৪ দেশীয় বৈঠক স্থগিত করল তুরস্ক

প্রকাশিত : 05:20 PM, 16 March 2023 Thursday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এক দশকের বেশি সময় ধরে চলা সিরীয় সংকট সমাধানে চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল রাশিয়ার রাজধানী মস্কোয়। তবে টেকনিক্যাল কারণ দেখিয়ে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্ক, সিরিয়া, রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছিল, ১৫-১৬ মার্চ চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছিলেন, সিরিয়া সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে চলতি সপ্তাহে বৈঠক করবেন চার দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় এক যুগ পর বৈঠক করেন সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা। মস্কোয় অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও।

কিন্তু টেকনিক্যাল কারণ দেখিয়ে সর্বশেষ বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ কথা বলছে আরব নিউজ। তবে ওই সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এমন সময় এই খবর বের হলো, যার একদিন আগে হঠাৎ করে রাশিয়া সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কো সফরে গিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাশার আল-আসাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। এ ছাড়া তাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ইরানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে সিরীয় সীমান্তে আসাদবিরোধীদের সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তুরস্ক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT