Tuesday 17 November 2026,

সিডনিতে হাসন রাজা উৎসব ৯ ডিসেম্বর

প্রকাশিত : 09:04 AM, 22 November 2023 Wednesday 174 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মরমী কবি ও বাউল সাধক হাসন রাজার স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাসন রাজা উৎসব’। আগামী ৯ ডিসেম্বর সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ব্রায়ান ব্রাউন থিয়েটারে এই আয়োজন থাকছে। এদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান।

এই উৎসবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী। তিনি হাসন রাজার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

সেলিম চৌধুরী হাসন রাজা, রাধা রমন ও লোকগীতির জন্য বাংলাদেশের একজন অপ্রতিদ্বন্দ্বী শিল্পী। তিনি আমেরিকা, কানাডা, ইউরোপে এর আগে স্টেজ শো করলেও অস্ট্রেলিয়াতে এই প্রথম লাইভ কনসার্টে অংশগ্রহণ করবেন। তার গাওয়া অন্যতম গানগুলোর মধ্যে সোনালিয়া দিদি, মাটির পিঞ্জিরা, বাউলা কে বানাইল, হাসনের নাও, লোকে বলে, আজ পাশা খেলব, ইত্যাদি অনেক জনপ্রিয় গান রয়েছে।

অতিথি শিল্পী হিসেবে থাকবেন দীপ্তি রাজবংশী। তিনি লালন গীতি, ভজন এবং কীর্তন গানের জন্য বিখ্যাত। তার গাওয়া অনেক গানের মধ্যে বনমালী তুমি, রাজরানী মীরা, খাঁচার ভিতর অচিন পাখি, এমন মানব জীবন ইত্যাদি গানগুলো জনপ্রিয়। তিনি বাংলাদেশের কিংবদন্তীতুল্য শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর সুযোগ্যা সহধর্মিনী।

এ ছাড়া, সিডনির স্থানীয় সংগীত শিল্পী, নৃত্য শিল্পী এবং অভিনেতা ও অভিনেত্রীরা এই উৎসবে অংশ গ্রহণ করবেন। পথ প্রডাকশনের পরিচালনায় থাকবে নাটিকা ‘পিঞ্জিরা’।

অনুষ্ঠানে আরো থাকছে ফুচকা হাউজের দেশীয় মুখরোচক খাবারের আয়োজন।

হাসন রাজা উৎসবের আয়োজন করেছে হাসন রাজা পরিষদ অস্ট্রেলিয়া এবং সহযোগিতায় রয়েছে পথ প্রডাকশন। টিকেটের ব্যবস্থাপনায় রয়েছে দেশি ইভেন্টস। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রভাত ফেরী, অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যশনাল একাডেমি এবং স্ট্যামফোর্ড এডুকেশন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT