Monday 10 August 2026,

সাবেক এমপি ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা গ্রেফতার

প্রকাশিত : 05:30 PM, 6 November 2022 Sunday 225 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) রাজধানীর টিকাটুলী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। আজ সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

এদিকে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT