Thursday 19 November 2026,

সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের, যে বার্তা দিল হুথি

প্রকাশিত : 09:40 AM, 18 January 2024 Thursday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই ঘোষণা দেন।

বুধবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘ক্রমাগত হুমকি ও হামলার জবাবে যুক্তরাষ্ট্র হুথিদের (আনসারুল্লাহ নামে পরিচিত) বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

আল জাজিরার প্রতিবেদেন বলা হয়েছে, লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পর বুধবার ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছে।

এর জবাবে হুথিগোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম রয়টার্সকে বলেন, লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালী অতিক্রম করতে ইসরাইলি জাহাজ বা জাহাজগুলোকে আটকাতে হুথিদের অভিযানে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা কোনো প্রভাব ফেলবে না।

হুথিরা বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের অভিযান চলছে এবং গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT