সচিব হলেন ২ কর্মকর্তা
প্রকাশিত : 07:24 PM, 16 February 2023 Thursday 192 বার পঠিত
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সরকারের দুই অতিরিক্ত সচিব। তারা হলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফয়জুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার। এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. ফয়জুল ইসলামকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান এবং সুকেশ কুমার সরকারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফয়জুল ইসলামের নিয়োগ আদেশ আগামী ২২ ফেব্রুয়ারি এবং সুকেশ কুমারের নিয়োগ আদেশ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
































