Thursday 06 August 2026,

শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন

প্রকাশিত : 08:03 PM, 22 February 2023 Wednesday 202 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া সফররত চীনা শীর্ষস্থানীয় কর্মকর্তা ওয়াং ইয়ি’র সঙ্গে ক্রেমলিনে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: বিবিসি’র।

রাশিয়ার একটি টেলিভিশনে মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা কূটনীতিক ওয়াং ইয়ির বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। একটি দীর্ঘ টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছেন দুজন।

পুতিন এ সময় ‘জটিলতর আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যাত্রায় আমরা ওয়াং ইয়ি’র কথা শুনলাম।’

টেলিভিশনে প্রচারিত ওয়াং ইয়ি’র সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, ‘অন্য কোনো দেশ চীন ও রাশিয়াকে চাপ দিতে পারে না।’

ওয়াং বলেন, ‘ভিন্ন দেশের চাপের মুখে চীন ও রাশিয়ার সম্পর্কে কোনো ঘাটতি দেখা দেবে না। দুই দেশই কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত।’

উষ্ণ বচনে চীনা কূটনীতিক ওয়াং ইয়ি বলেন, ‘গোটা বিশ্ব এবং মস্কোর সঙ্গে অংশীদারত্বের জায়গা শক্তিশালী করতে প্রস্তুত বেইজিং।’

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করেন।

আগামী পরশু শুক্রবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক বছর হতে যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই দুদিন আগে গত সোমবার ইউক্রেনের কিয়েভ সফর করেন জো বাইডেন। পরে তিনি দুদিনের জন্য পোল্যান্ডে যান এবং সেখানে ভাষণ দেন। এর কয়েক ঘণ্টা আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি বাতিলের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে চীনের গুরুত্বপূর্ণ কূটনীতিক ওয়াং ইয়ি মস্কো সফরে গেলেন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT