Saturday 08 August 2026,

শিনজো আবের শুটার ইউটিউব দেখে অস্ত্র বানানো শেখেন

প্রকাশিত : 06:12 PM, 11 July 2022 Monday 249 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শুটার তাতসুইয়া ইয়ামাগামি (৪১) ইউটিউব দেখে অস্ত্র বানানো শিখেছেন। আবেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তৈরি করার সময়ও ইয়ামাগামি ইউটিউব দেখেছিলেন বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্টরা রোববার জাপান টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

জাপান টাইমস বলছে, তদন্তকারী সূত্র জানিয়েছে, গ্রেপ্তার শুটার তাতসুইয়া ইয়ামাগামি বাড়িতে তৈরি একটি বন্দুক ইউটিউব দেখে দেখে পরীক্ষা করে দেখছিলেন। একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাকে হত্যা করতে তিনি এই অস্ত্র তৈরি করেন।

তার দাবি, ওই নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মায়ের কাছ থেকে ‘বিশাল অনুদান’ নিয়ে দেউলিয়া করে দিয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন, এর সঙ্গে শিনজো আবেও যুক্ত ছিলেন।

সূত্রের বরাত দিয়ে জাপান টাইমস আরও জানিয়েছে, আবেকে হত্যার পর ইয়ামাগামির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে বিস্ফোরক ও বাড়িতে তৈরি একাধিক সম্ভাব্য বন্দুক পাওয়া যায়। নারা প্রেফেকচারাল পুলিশ বলেছে, আবেকে হামলার আগে ইয়ামাগামি বারবার আগ্নেয়াস্ত্র তৈরির চেষ্টা করে ইউটিউব চেক করছিলেন বলে মনে হয়েছে।

আবেকে হত্যায় ব্যবহৃত বন্দুকটি একসঙ্গে ছয়টি প্রজেক্টাইল গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে বলেও জানিয়েছে জাপান টাইমসের সূত্র। অস্ত্রটি টেপসহ দুটি ধাতব পাইপ এবং উভয় ব্যারেল থেকে নিক্ষিপ্ত ছোট প্লাস্টিকের শেলগুলোতে স্থাপন করা প্রজেক্টাইলের সমন্বয়ে গঠিত। এটি শটগানের মতো ছিল বলেও বলছে তারা।

আবেকে গুলি করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার তাতসুইয়া ইয়ামাগামি। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে আবেকে গুলি করতে বাড়িতে তৈরি একটি বন্দুক ব্যবহার করার কথাও জানিয়েছেন তাতসুইয়া।

গত শুক্রবার এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে নিহত হন শিনজো আবে। তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বপালন করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT