Friday 18 September 2026,

লুহানেস্কে এগিয়ে আছে রাশিয়া, স্বীকার করল ইউক্রেনীয় সেনাবাহিনী

প্রকাশিত : 10:50 PM, 26 May 2022 Thursday 255 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব লুহানেস্কে লড়াইয়ের দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়া। কিন্তু তারা রাশিয়াকে আটকাতে সব ধরনের চেষ্টা করছেন।

এরমধ্যে লুহানেস্কের গর্ভনর সেরহি গাইদাই স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলা ও এগিয়ে আসার কারণে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে পিছু হটেছে।

তবে তিনি জানিয়েছেন, সেভোরোদোনেৎস্ক এবং লাইসাইচেনসস্কের শেষ রাস্তাটি এখনো রাশিয়ার দখলের বাইরে রয়েছে।

এদিকে এর আগে বুধবার গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, রাশিয়ার সেনারা বর্তমানে সফলতা পাচ্ছে। পুতিনের সেনাবাহিনী পূর্ব দোনবাসের অঞ্চলগুলোতে প্রবেশ করা শুরু করেছে।

গত কয়েকদিনে তারা অনেকগুলো শহর ও গ্রাম দখল করেছে। এরফলে ইউক্রেনীয় সেনারা এখন রক্ষণাত্বক ভঙ্গিতে চলে গেছে।

রাশিয়ার সেনারা দোনবাসে বড় শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। শুধু যে তারা অনেক সেনা নিয়ে এসেছে তা নয়। তাদের আছে কামান, সেনা ও বিমান শক্তি।

বুধবার সকালে লুহানেস্কের গভর্নর জানান, রাশিয়ার সেনা বিপুল পরিমাণে আসছে যা ভাষায় প্রকাশ করার মতো না।

প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবিসি নিউজকে জানান, দোনবাসে বর্তমানে ইউক্রেনীয় সেনা ৭ জন থেকে ১ জনে নেমে গেছে।

এদিকে বর্তমানে রাশিয়ার লক্ষ্য হলো সেভোরোদোনেৎস্ক এবং লাইসাইচেনস্ক দখল করা।

এই দুটি অঞ্চলে লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা ঘাঁটি গেড়েছিল। কিন্তু বর্তমানে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং বিশাল রুশ বাহিনীর দ্বারা মুছে যাওয়ার শঙ্কায় আছে।

আর যদি এ দুটি অঞ্চল থেকে যদি ইউক্রেনীয় সেনারা সরে যেতে বাধ্য হন তাহলে যুদ্ধের ময়দান থেকে বিপুল সংখ্যক সেনাকে হারাবে ইউক্রেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT