Saturday 08 August 2026,

রেগে জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : 05:38 PM, 8 July 2022 Friday 290 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন।

শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবোক জি-২০ জোটের পররাষ্টমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন।

তিনি তার বক্তব্যে রাশিয়ার সমালোচনা করছিলেন।

ইউক্রেনে হামলা করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া কথা বলছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

আর এসব বক্তব্যের প্রতিবাদে তিনি সম্মেলনস্থল থেকে ওঠে চলে যান।

রুশ কূটনৈতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চ্যুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার ব্ক্তব্য দেওয়ার কথা ছিল।

তাছাড়া তিনি বিকালের অধিবেশনে যোগ দেননি কারণ ওই সময় কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কড়া সমালোচনা করেন।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT