Sunday 09 August 2026,

রুশ হামলার মধ্যেই ন্যাটোর পাহারায় যুক্তরাষ্ট্র গেলেন জেলেনস্কি

প্রকাশিত : 08:06 AM, 22 December 2022 Thursday 218 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর প্রবল হামলার মধ্যেই আমেরিকা সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

আকাশযাত্রায় রুশ যুদ্ধবিমানের হামলা এড়ানোর জন্য যাত্রাপথের নজরদারিতে ছিল ন্যাটো জোটের গুপ্তচর বিমান।

আমেরিকার যুদ্ধবিমান ‘আগলে’ নিয়ে যায় তাকে। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ হামলা শুরুর পরে এটিই জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার বিমানবাহিনীর বোয়িং সি-৪০ বিমানে ওয়াশিংটন গিয়েছেন জেলেনস্কি।

রুশ নিয়ন্ত্রিত কৃষ্ণসাগরে নিয়মিত আনাগোনা রয়েছে রুশ নৌবাহিনীর ডুবোজাহাজের। তাই আমেরিকার বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের পাহারায় নিয়ে যাওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্টের বিমানকে।

পোল্যান্ড, জার্মানি এবং উত্তর ইংল্যান্ডের আকাশসীমা পার হয়ে বুধবার রাতে আমেরিকায় পৌঁছায় জেলেনস্কির বিমান।

প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে কিয়েভের বিদ্যুৎ পরিষেবা।

জেলেনস্কি এক টুইট-বার্তায় বলেছেন, তিনি মার্কিন কংগ্রেসেও বক্তৃতা করবেন। তার আশা, এই সফরের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT