Saturday 08 August 2026,

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সেই নির্দেশের পর যে ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 10:11 PM, 20 July 2022 Wednesday 227 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি অস্ত্র ধ্বংস করার জন্য জেনারেলদের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এর পরই সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনে হামলা জোরদার করেছে। এই অবস্থায় ইউক্রেনকে আরও চারটি উন্নত হিমার্স রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লরেড অস্ট্রিন বুধবার এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র রাশিয়ান সরবরাহ লাইনে আঘাত হানার জন্য ব্যবহার করার পরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি অস্ত্র ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

পশ্চিমারা ইউক্রেনকে দূর-পাল্লার ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করেছে। এর ফলে সংখ্যায় ও গোলাবারুদে রাশিয়ার আধিপত্য থাকা সত্ত্বেও কিয়েভ প্রতিরোধ ধরে রাখতে সক্ষম হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী হিমার্স রকেট সিস্টেম ইউক্রেনে পৌঁছালে কিয়েভের হাতে সর্বমোট ১৬টি এই উন্নত রকেট ব্যবস্থা থাকবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT