Thursday 06 August 2026,

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

প্রকাশিত : 08:04 AM, 20 August 2025 Wednesday 95 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো।

তিনি টেলিগ্রামে লিখেছেন, “হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝঝিয়ায় আর কোনো রুশ রেলসেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী- ট্যাংকভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আঁধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল- এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।”

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ ট্রেনের ডজনখানেক বগি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ট্রেনটি জাপোরিঝঝিয়ার দক্ষিণাংশে উরোজায়নি ও তোকমাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছিল।

সর্বশেষ এ হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়।

উল্লেখ্য, রুশ সেনারা ইতোমধ্যেই জাপোরিঝঝিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার, বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নেয়।

অন্যদিকে, সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা হয়।

সূত্র : কিয়েভ পোস্ট

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT