Saturday 08 August 2026,

রাশিয়া-সিরিয়ার সঙ্গে যোগ দিল উত্তর কোরিয়াও

প্রকাশিত : 10:22 PM, 13 July 2022 Wednesday 218 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এশিয়ার নিউক্লিয়ার শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানেস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় তারা।

এর মাধ্যমে রাশিয়া এবং সিরিয়ার পর জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর পর তৃতীয় দেশ হিসেবে এ দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে ইউক্রেনের দোনবাসের লুহানেস্ক এবং দোনেৎস্কের কিছু অংশ দখল করে। এরপর দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।

ইউক্রেনে হামলা করার তিনদিন আগে বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসংঘের সদস্যভুক্ত একমাত্র দেশ হিসেবে রাশিয়া প্রথম দোনেৎস্ক-লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

এরপর জাতিসংঘের আরেক দেশ সিরিয়া ২৯ জুন বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

জাতিসংঘের সদস্য ছাড়া আরেকটি দেশ লুহানেস্ক-দোনেৎস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। সেটি হলো দক্ষিণ ওসেতিয়া।

অবশ্য দক্ষিণ ওসেতিয়াও একটি বিচ্ছিন্ন অঞ্চল যেটি নিজেকে স্বাধীন দেশ হিসেবে দাবি করে। আগে দক্ষিণ ওসেতিয়া ছিল জর্জিয়ার অংশ। এখনো আন্তর্জাতিকভাবে দক্ষিণ ওসেতিয়াকে জর্জিয়া হিসেবেই ধরা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT