Wednesday 30 September 2026,

‘রাশিয়া-নির্ভরতা’ কমাতে ইসরাইলের সঙ্গে যে চুক্তি করল ইইউ

প্রকাশিত : 10:41 PM, 15 June 2022 Wednesday 241 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরাইল এবং মিশরের সঙ্গে বুধবার গ্যাস আমদানি নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে।

রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতেই ইসরাইল থেকে গ্যাস আনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইসরাইলের কাছে বর্তমানে যে গ্যাস মজুদ আছে। আগামী তিন দশকে ইসরাইলের অভ্যন্তরীন চাহিদা মেটানোর পরও তার অনেক অংশ থেকে যাবে।

মিশরের কায়রোতে উত্তর মধ্যসাগরীয় আঞ্চলিক জ্বালানি কনফারেন্সে এ চুক্তি করা হয়।

ইসরাইলের জ্বালানি মন্ত্রী বলেছেন, এ চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো বিপুল পরিমাণ ইসরাইলি গ্যাস যাবে ইউরোপে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন ইসরাইল ও মিশরের জ্বালানি মন্ত্রীদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, অসাধারণ একটি মূহুর্ত। এমন ঐতিহাসিক চুক্তিকে আমি স্বাগতম জানাই।

গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের মোট চাহিদার ৪০ ভাগ গ্যাস এনেছিল রাশিয়ার কাছ থেকে।

কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করায় তাদের জ্বালানি ব্যবহার ক্রয় থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে ইইউ। এর অংশ হিসেবেই ইসরাইল থেকে গ্যাস কেনার চুক্তি করেছে তারা।

চুক্তি অনুযায়ী ইসরাইলি গ্যাস আসবে মিশরের ভূমধ্যসাগরীয় এলএনজি টার্মিনালগুলোতে। যেখানে কিছু গ্যাস তরলীকৃত করা হবে। এরপর ট্যাংকারে করে ইউরোপিয়ান বন্দরগুলোতে পাঠানো হবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে মানবতা বিরোধী ও অবৈধ যুদ্ধ করায় তাদের জ্বালানি কেনা ও ব্যবহার করা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

কিন্তু রাশিয়ার বদলে তারা যে ইসরাইল এবং মিশরের সহায়তা নিচ্ছে সেই দুটি দেশের বিরুদ্ধেও রয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT