Saturday 03 October 2026,

রাশিয়ার ‘এয়ার অবজেক্ট’ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রকাশিত : 08:54 AM, 20 June 2022 Monday 257 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কিয়েভ অঞ্চলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় রোববার সকালে একটি রাশিয়ান ‘এয়ার অবজেক্ট’ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, শহরের কেন্দ্রের উত্তরে ব্যসহোরোদ জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঠিক কোন বস্তু ভূপাতিত করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি ইউক্রেন, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের পশ্চিম এবং মধ্যাঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ঘটনা বেড়ে গেছে।

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই সময় কোনো ধোঁয়া শনাক্ত করা যায়নি, কোনো আগুনও দেখা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ট্যাংক মেরামত কারখানায় আঘাত হেনেছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের মাইকোলাইভ শহরে গত ১০ দিনে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ১০টি হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী।

অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT