Saturday 08 August 2026,

রাশিয়াকে নিয়ে জার্মান চ্যান্সেলরের তির্যক মন্তব্য

প্রকাশিত : 10:56 PM, 26 May 2022 Thursday 246 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে কথা বলেছেন। তার বক্তব্যে ছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ।

ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ এমন আচরণ করছে যেন নতুন করে সীমান্ত পরিবর্তন করার অধিকার তাদের আছে।

তিনি বলেন, এটি সাম্রাজ্যবাদ, আমাদের এমন একটি সময়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন যুদ্ধ ছিল রাজনীতির সাধারণ বিষয়।

তিনি আরও বলেন, আমরা পুতিনকে এ যুদ্ধে জয়ী হতে দিতে পারব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটিতে সে জিতবে না।

চ্যান্সেলর ওলাফ শলৎজ আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণটি ছিল ‘বজ্রপাতের’ মতো। প্রথম দিকে রাশিয়া যেভাবে ইউক্রেনের অঞ্চলগুলো দখল করছিল এখন মনে হচ্ছে সেটি ধীর হয়ে গেছে। এরজন্য ধন্যবাদ দিতে হয় ইউক্রেনীয় বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে।

তাছাড়া ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন নিয়েও কথা বলেন ওলাফ শলৎজ। তিনি বলেন, আমরা তাদের খোলা মনে বরণ করে নেব।

চ্যান্সেলর শলৎজ জানান, জার্মানি ইউক্রেনকে ভারি অস্ত্র দিচ্ছে। তার বিশ্বাস পুতিন তখনই আলোচনায় বসবেন যখন সে বুঝতে পারবে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে পারবে না।

তাছাড়া রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব এখন টার্নিং পয়েন্টে আছে বলেও জানান ওলাফ শলৎজ।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT