Sunday 09 August 2026,

রাশিয়া কখনো বিভক্ত হবে না: পুতিন

প্রকাশিত : 07:11 PM, 1 January 2023 Sunday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পশ্চিমারা শান্তির বিষয়ে মিথ্যা বলছে এবং রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘পশ্চিমারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় শান্তির বিষয়ে মিথ্যা বলেছিল এবং এখন তারা বিনাদ্বিধায় এটি প্রকাশ্যে স্বীকার করছে। তারা রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করার জন্য ইউক্রেন এবং জনগণকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা কখনো কাউকে এটা করতে দিইনি এবং করবও না। কয়েক বছর ধরে পশ্চিমা অভিজাতরা কপটভাবে ডনবাস দ্বন্দ্বের সমাধানসহ তাদের শান্তিপূর্ণ অভিপ্রায়ের আশ্বাস দিয়ে আসছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আসলে প্রতিটি সম্ভাব্য উপায়ে তারা নব্য-নাৎসিদের উৎসাহিত করছিল, যারা ডনবাসের গণপ্রজাতন্ত্রের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক এবং প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT