Thursday 19 November 2026,

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় চীনকে চায় কিয়েভ দোনেৎস্কে অস্ত্র ডিপোতে হামলা

প্রকাশিত : 09:02 AM, 28 July 2024 Sunday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের দোনেৎস্কে সমরাস্ত্রের একটি গোপন ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় চীনকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে চায় কিয়েভ। এজন্য বেজিং সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। খবর আলজাজিরা।
সমরাস্ত্রে হামলা চালানো ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুলসংখ্যক রকেট, রকেট লাঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং ৫টি লিওপার্ড ট্যাঙ্ক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বংস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী।

প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্রভা-ারে স্বল্পপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনও এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, রাশিয়া আলোচনায় বসতে চাইলে ইউক্রেন তা সাদরে গ্রহণ করবে।

তবে রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, দুই দেশের যুদ্ধ বন্ধের জন্যে এখনো সব শর্ত পূরণ হয়নি। আর আলোচনার সময়ও এখন আসেনি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এবারই প্রথম চীনের সহায়তা চেয়েছে কিয়েভ।

কুলেবা বেজিং সফরের মধ্য দিয়ে দ্রুত রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার জন্য নিজেদের পক্ষে অনুকূল আন্তর্জাতিক পরিবেশ তৈরির জোর চেষ্টা শুরু করছেন। এদিকে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য গত মাসে সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ৮০টির বেশি দেশ ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখ-ের অখ-তা শান্তি আলোচনার ভিত্তি বলে মত দিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT