Thursday 27 August 2026,

রাশিয়ার কাছে বাখমুত হস্তান্তরের তারিখ ঘোষণা ওয়াগনার বাহিনীর

প্রকাশিত : 07:05 AM, 23 May 2023 Tuesday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের কাছ থেকে দখল করা বাখমুত শহর রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সম্পন্ন হবে আগামী ১ জুন। এ কথা জানিয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। খবর বিবিসির।

টেলিগ্রামে একটি অডিও রেকর্ডিংয়ে তিনি বলেছেন, ওয়াগনার বাহিনী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আর্টেমোভস্ক (বাখমুতের রাশিয়ান নাম) ত্যাগ করবে।

বাখমুত হস্তান্তরের আগে শহরের পশ্চিমে ‘প্রতিরক্ষা লাইন’ স্থাপনের কথাও জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি করেছেন, এখনো বাখমুতের কিছু অংশ নিয়ন্ত্রণ করছেন ইউক্রেনীয় সেনারা।

রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শহরটি দখল করার জন্য ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন পুতিন। বাখমুতের দখল রাশিয়াকে দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে সহায়তা করবে।

এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের ধারণা অনুযায়ী বাখমুতের যুদ্ধে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত এবং আরও ৮০ হাজার আহত হয়েছেন। তবে এ পরিসংখ্যান যাচাই করা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT