Wednesday 26 August 2026,

রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল আইএইএ

প্রকাশিত : 04:58 PM, 25 January 2023 Wednesday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া অভিযোগ করেছিল যে, ইউক্রেন তাদের পারমাণবিক কেন্দ্রে অস্ত্রশস্ত্র মোতায়েন করছে। তবে জাতিসংঘের এ সংক্রান্ত সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন।

ইউরোপিয়ান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির ডেপুটিদের এক সেশনে বক্তৃতা দিতে গিয়ে আইএইএ প্রধান বলেন, ‘আজ সকালে আমি আমার টিমকে নির্দেশ দিয়েছিলাম যাতে তারা ইউক্রেনের সহযোগিতায় সংশ্লিষ্ট পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করে এবং সেখানে আসলেই কোনো অস্ত্র মজুদ কিংবা স্থানান্তর করা হয়েছে কিনা- সেটা যেন তারা নিশ্চিত হন। তবে এই পরিদর্শনের ফলাফল নেগেটিভ (অর্থাৎ সেখানে কোনো অস্ত্র মজুদ করা হয়নি)।’

এ সময় গ্রোসি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন। কারণ রাশিয়া-নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্রটির আশপাশে যুদ্ধ চলছে। এমন প্রেক্ষাপটে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র আইএইএ। এ বিষয়ে সংস্থাটির প্রতি রাজনৈতিক সমর্থন সম্প্রসারণের জন্য ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান তিনি।

ইয়েনি সাফাক জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন গ্রোসি। তিনি বলেন, দেশটির সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। প্রায় এক বছর ধরে তেহরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে হালনাগাদ তথ্য দিচ্ছে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT