Sunday 09 August 2026,

রাশিয়াকে সাহায্য করলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে

প্রকাশিত : 05:10 PM, 19 February 2023 Sunday 175 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেন যুদ্ধে চীন যদি রাশিয়াকে সহায়তা করে তবে দেশটিকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে
চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ইকে এ বিষয়ে সতর্ক করে দেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন যদি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বস্তুগত সহায়তা প্রদান করে তাহলে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ইকে সতর্ক করে দিয়েছেন।

ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিংকেন একথা জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন উদ্বিগ্ন যে বেইজিং মস্কোকে অস্ত্র সরবরাহ করার বিষয়টি বিবেচনা করছে।

রয়টার্স বলছে, বৈশ্বিক এই দুই পরাশক্তি দেশের শীর্ষ কূটনীতিকরা মিউনিখে গ্লোবাল সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে একটি অজ্ঞাত স্থানে বৈঠকে মিলিত হন। সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা মাথাচাড়া দিয়ে ওঠার কয়েক ঘণ্টা পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সম্প্রতি চীনের একটি গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করে মার্কিন যুদ্ধবিমান। এ নিয়ে পরাশক্তি এই দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এছাড়া গুপ্তচর বেলুন নিয়ে এই বিরোধটি এমন এক সময়ে সামনে এসেছে যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ চাক টড’-এ রবিবার সকালে প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে আগ্রাসনে সহায়তা করতে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে এবং এতে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন।

আর তাই তিনি ওয়াংকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন- এই ধরনের কোনও ঘটনা ঘটলে ‘তা আমাদের সম্পর্কে গুরুতর পরিণতি ডেকে আনবে’।

এ বিষয়ে ওয়াশিংটন শিগগিরই আরও বিশদ তথ্য প্রকাশ করবে জানিয়ে ব্লিংকেন বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের প্রাণঘাতী সহায়তা রয়েছে যার মধ্যে তারা অন্তত অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা ভাবছে।’

নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘রাশিয়াকে বস্তুগত সহায়তা প্রদান বা রাশিয়াকে সহায়তায় পদ্ধতিগতভাবে নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার বিষয়ে সম্ভাব্য প্রভাব ও পরিণতি সম্পর্কে (পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন) চীনকে সতর্ক করে দিয়েছেন।’

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার জন্য বেইজিং সফর করেছিলেন। তবে ঠিক সেই সময়ই রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাংকগুলো ইউক্রেনের সীমান্তে জড়ো হচ্ছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT