Thursday 19 November 2026,

রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান?

প্রকাশিত : 09:49 AM, 11 September 2024 Wednesday 128 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহৃত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।

লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন জানান, ইরানি ক্ষেপণাস্ত্রের সরবরাহ রাশিয়াকে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আরও গভীর দূরত্বের লক্ষ্যবস্তুতে ব্যবহারের সুযোগ দেবে। ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা স্বল্প দূরত্বে হামলা চালাবে। ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনায় পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়ছে। গত মার্চ মাসে জি-৭ নেতারা ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন।

এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিনিময়ে রাশিয়া ইরানের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে। যার মধ্যে পারমাণবিক ইস্যু ও মহাকাশ প্রযুক্তিও রয়েছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করবে, যার মধ্যে ইরানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের বিরুদ্ধে ব্যবস্থা থাকবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা এই সপ্তাহে ইউক্রেনে যৌথ সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়া-ইরান সামরিক সম্পর্কের গভীরতর হওয়ার প্রমাণ, যা এর আগে ইরান থেকে রাশিয়ায় শত শত ড্রোন পাঠানোর মাধ্যমে প্রতীয়মান হয়েছিল। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে এবং বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে।

এদিকে রাতভর মস্কোর আশপাশে ১৪৪ টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।তবে ইউক্রেনের পাঠানো ৭৫ টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। রাশিয়া বলছে, সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে মস্কোর আশপাশের আকাশে ভূপাতিত করা হয় ১৫ টি ড্রোন। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়।

এছাড়াও রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক এবং লিপেটস্ক অঞ্চলে ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা। তবে সেসব এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT