রাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
প্রকাশিত : 07:25 AM, 16 March 2023 Thursday 169 বার পঠিত
ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই মিছিল করেন রাবির প্রগতিশীল আট ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সমাবেশে ৬দফা দাবি পেশ করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। দাবিগুলো হলো- ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির অপসারণ ও উপাচার্যের নিঃশর্ত ক্ষমা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, হলে ছাত্রলীগের দখলদারি ও সিট বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শতভাগ আবাসিকতা নিশ্চিত, দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিতসহ রাকসু সচল করা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























