Friday 20 November 2026,

রাজনীতির ময়দানে একা ইমরান খান, পিটিআইয়ের ভবিষ্যৎ কী?

প্রকাশিত : 05:44 PM, 22 June 2023 Thursday 188 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

একের পর এক সিনিয়র নেতাদের পদত্যাগের পর অনেকটা একাই দল সামলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে মামলা আর আদালত, অন্যদিকে গুরুত্বপূর্ণ নেতাহীন দল পিটিআই দুটোই সামলাতে হচ্ছে ইমরানকে।

নেতাদের পদত্যাগের কারণ হিসেবে সামরিক বাহিনীর চাপের কথা এলেও বিশ্লেষকরা দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি কারণ হিসেবে মনে করছেন।

এক ভিডিওবার্তায় কান্নাজড়িত কণ্ঠে পিটিআই দল ছাড়ার ঘোষণা দেন রেহমান বিন জাবেত। একপর্যায়ে পাকিস্তানজুড়ে সহিংসতার জন্য নিজ দল পিটিআইকেও দায়ী করেন এ নেতা।

এদিকে ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতারের পর পরই পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ করতে থাকে পিটিআই। তবে পরিস্থিতি পালটাতে থাকে দলের সিনিয়র নেতাদের পদত্যাগের ঘটনায়।

স্বেচ্ছায় পিটিআই ছাড়তে থাকেন একের পর এক সিনিয়র নেতারা। ফলে শুরুতে ইমরানের মুক্তি, সরকারের পতন ও সামরিক বাহিনীর বিরুদ্ধে চলা আন্দোলনে যতটা জোয়ার ছিল, এখন যেন ততটাই ভাটা।

দলত্যাগীদের মধ্যে রয়েছেন— পিটিআইয়ের সাবেক সহসভাপতি ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজহারী, আইনবিষয়ক সম্পাদক মালেকা বোখারী, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ফয়জুল হাসান চৌহান প্রমুখ। তারা মূলত পিটিআই সরকারের নীতিনির্ধারক ছিলেন। বর্তমানে এখন অনেকটাই পিটিআই একাই সামলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

নেতাদের পদত্যাগের কারণ হিসেবে ইমরান খানের একগুঁয়েমিকে দায়ী করছেন তারা। পলিসি মেকারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখেন ইমরান। এটিই বুমেরাং-এ পরিণত হয়।

এ ছাড়া সহিংসতায় জড়িতের অভিযোগে কয়েকজনকে সামরিক আদালত বিচারের আওতায় নিয়ে আসেন। ফলে পিটিআইয়ের আন্দোলনে বিরূপ প্রভাব পড়ে ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT