Thursday 05 November 2026,

রাজধানীর নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ

প্রকাশিত : 06:07 AM, 1 May 2024 Wednesday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর নিকুঞ্জ-২ এ একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, রাজধানীর নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এতে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটিতে সবাই ব্যাচেলর ভাড়া থাকতেন। বিকাল ৫টার পর ভবনের অনেকেই বাইরে ছিলেন। ভবনটিতে ফাটল ধরায় নিরাপদ নয়। ভবনটি ব্যবহারের ক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশনের বিশেষজ্ঞ টিমের মতামত নেওয়া প্রয়োজন। কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT