Friday 24 July 2026,

রাজধানীতে ভারি বৃষ্টি হতে পারে আজও

প্রকাশিত : 06:36 AM, 6 October 2024 Sunday 153 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টানা বৃষ্টি অব্যাহত আছে রাজধানীতে। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। শুক্রবার থেকে শুরু হওয়া এ বৃষ্টি আরও কয়েকদিন চলবে।

শনিবার সকালে রাজধানী ঢাকায় কয়েক দফায় থেমে থেমে বৃষ্টি হয়। দুপুরে শুরু হয় ভারি বৃষ্টি। এতে ঢাকার অনেক রাস্তাঘাট ডুবে যায়। বৃষ্টির মধ্যেই অনেককে বের হতে হয়েছে। পানি জমা রাস্তায় বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয়েছে তাদের বেশির ভাগকে।

এদিকে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া ভারি বর্ষণের সতর্কতায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি মিরপুর, মালিবাগ, কাওরান বাজার, শাহজাহানপুর, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, পল্টন, রামপুরা, বাড্ডাসহ অনেক রাস্তায় পানি জমে যায়। কোথাও ছিল হাঁটুপানি আবার কোথাও কোমর পানি। এতে পথচারীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।

বৃষ্টির কারণে পানি জমে অনেক রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি বেশির ভাগ যানবাহনে ছিল ভিড়। অনেক রুটে আবার বাস চলাচল করেছে কম। এতে সেসব রুটের যাত্রীদের গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT