Saturday 08 August 2026,

যে বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে চাচ্ছে তুরস্ক

প্রকাশিত : 10:59 PM, 26 May 2022 Thursday 256 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের আটকে থাকা শস্য রপ্তানির ব্যবস্থা করতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে তুরস্ক।

সংবাদ সংস্থা রয়টার্সকে তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন, তুরস্কের মধ্য দিয়ে করিডোর তৈরি করে সেই স্থান দিয়ে শস্য রপ্তানি করার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির কৃষ্ণ সাগর অঞ্চলের বন্দরগুলো বন্ধ আছে। বন্দর বন্ধ থাকার কারণে আটকে আছে ২০ মিলিয়ন টন খাদ্য শস্য। এ কারণে খাদ্য শঙ্কট দেখা দেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

তবে রাশিয়া জানিয়েছে, এ শঙ্কটের জন্য দায়ী পশ্চিমারা। তাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সার ও শস্য রপ্তানিতে ব্যঘাত ঘটেছে।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের পুরো চাহিদার চার ভাগের তিন ভাগ গম রপ্তানি করে থাকে। রাশিয়া গুরুত্বপূর্ণ সার রপ্তানিকারক এবং ইউক্রেন ভুট্টা এবং সূর্যমুখী তেলের বড় যোগানদাতা।

এ যুদ্ধের কারণে বিশ্বে শস্য, রান্নার তেল, জ্বালানি এবং সারের দাম বেড়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার অনুরোধ করে তুরস্কের ওই কর্মকর্তা বলেন, তুরস্ক রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ইউক্রেন থেকে শস্য রপ্তানির আলোচনা করছে।

তিনি আরও বলেন, তুরস্ক থেকে একটি করিডোর চালু করার মাধ্যমে, তবে একটি দাবি ছিল যেন এই শস্যগুলো তাদের নির্দিষ্ট মার্কেটগুলোতে যায়। এখনো আলোচনা চলছে।

সূত্র: ডেইলি সাবাহ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT