Tuesday 25 August 2026,

যে কারণে রাস্তায় ক্যামেরা বসাচ্ছে ইরান

প্রকাশিত : 07:31 AM, 9 April 2023 Sunday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে আরো কঠোর অবস্থান নিয়েছে ইরান।বাধ্যতামূলক পোষাক কোড অমান্যকারী নারীদের লাগাম টেনে ধরতে বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপন করছে দেশটির সরকার।

শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হিজাবহীন নারীদের চিহ্নিত করে তাদের যেন সাজা দেওয়া যায়, সেই লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কারা হিজাব আইন লঙ্ঘন করেছেন তা শনাক্ত করার পর প্রথমে তাদের ‘এজন্য কী পরিণতি ভোগ করতে হতে পারে জানিয়ে মোবাইলে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে’।

বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচার হওয়া বিবৃতিতে বলা হয়, হিজাব আইন অমান্যকারীদের লাগাম টেনে ধরতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ অমান্যকারীরা ইরানের আধ্যাত্মিক ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।

নারীদের হিজাব পরা নিশ্চিত করার দিকে ইঙ্গিত করে শনিবার ইরান পুলিশের বিবৃতিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন সামাজিক রীতিনীতি মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করেন।

বিবৃতিতে নাগরিকদের প্রতি হিজাব না পরে বাইরে বের হওয়া নারীদের বাধা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ধরনের নির্দেশনা গত কয়েক দশকে ইরানের কট্টরপন্থীদেরকে নারীদের ওপর আক্রমণ করতে উৎসাহিত করে যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT