Wednesday 26 August 2026,

যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল

প্রকাশিত : 07:14 PM, 24 June 2025 Tuesday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।

আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত খবর অস্বীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পর ইরান আবারও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছে, ইরানি সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে অনুতপ্ত হতে, পরাজয় স্বীকার করতে এবং ইরানের বিরুদ্ধে একতরফা আক্রমণ বন্ধের অনুমোদন দিতে বাধ্য করেছে।

কাউন্সিল ইরানের জনগণকে আশ্বস্ত করেছে, দেশের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে মোটেও বিশ্বাস করে না এবং যেকোনো শত্রুতাপূর্ণ আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতেই ইরানের হঠাৎ হামলা শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। যার ফলে শত শত ইরানি নিহত হন। যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন।

ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২১টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র: তাসনিম নিউজ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT