Thursday 19 November 2026,

যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রকাশিত : 11:04 PM, 2 September 2023 Saturday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুদ্ধের প্রস্তুতি হিসেবে এবার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করেছে রাশিয়া।
ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এরপর রাশিয়ার শত্রুরা মস্কোকে হুমকি দেওয়ার আগে ‘দুইবার চিন্তা’ করবে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধানকে উদ্ধৃত করে শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

সংস্থাটির প্রধান ইউরি বোরিসভ বলেছেন, সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘যুদ্ধের জন্য সতর্কাবস্থায়’ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১০ টন ওজনের আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্র এমআইআরভি ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরুর যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, মস্কো সারমাতকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে, এমন তথ্য নিশ্চিত করার মতো অবস্থানে তিনি নেই।

এর আগে গত ফেব্রুয়ারিতে পুতিন বলেছিলেন, রুশ অস্ত্রাগারের বেশ কয়েকটি উন্নত অস্ত্রের মধ্যে সারমাত একটি, যা শিগগিরই মোতায়েনের জন্য প্রস্তুত হবে।

সারমাত একটি ভূগর্ভস্থ সাইলো-ভিত্তিক ক্ষেপণাস্ত্র। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, এটি সর্বোচ্চ ১০টি ওয়ারহেড বহন করতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT