Thursday 20 August 2026,

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করাতে ইসরাইল গেলেন ব্লিঙ্কেন

প্রকাশিত : 08:45 AM, 19 August 2024 Monday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান ইসরাইলে হামলা করার আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বহির্বিশ্ব থেকে তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের ওপর।

সম্প্রতি কাতারে দুদিন ধরে যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি।

যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা কাটাতে হাল ছাড়ছে না বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার (১৮ আগস্ট) ইসরাইল সফরে গেছেন।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করছেন তিনি। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে শীর্ষ মার্কিন কূটনীতিকের দশম সফর এটি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে নতুন করে আশার সঞ্চার হচ্ছে।

গাজায় ইসরাইলি হামলা চলছে প্রায় ১০ মাস ধরে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল।

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজায় নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে ৪০ হাজারেরও বেশি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর সীমানা পেরিয়ে ইসরাইলে প্রবেশ করে আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

একই দিন হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT