Wednesday 26 August 2026,

যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 06:46 AM, 3 February 2025 Monday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মস্কো ও কিয়েভ দ্রুত একটি শান্তিচুক্তি করতে পারলে বছরান্তে ইউক্রেনে সাধারণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ প্রতিনিধির বরাতে এ খবর জানা গেছে।

রাশিয়া ও ইউক্রেন-বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, যুদ্ধের কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে পড়েছিল। সেটা দ্রুতই আয়োজন করা দরকার। অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, এটা গণতন্ত্রের জন্যও ভালো। আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, জনগণের হাতে একের অধিক ব্যক্তি থাকেন ভোট দেওয়ার জন্য।

ট্রাম্প এবং কেলগ উভয়েই বলেছেন, যুদ্ধ থামাতে প্রথম কয়েক মাসের মধ্যেই একটি চুক্তি সম্পাদন করার পরিকল্পনা করছে নতুন প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া অনেক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়। হতাহতের মধ্যে চার শিশু রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি গ্রামে টহল দেওয়ার সময় ড্রোন হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। আর উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT