Thursday 27 August 2026,

যুক্তরাষ্ট্র থেকে মোদির উদ্দেশে যা বললেন রাহুল

প্রকাশিত : 09:36 PM, 1 June 2023 Thursday 174 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

১০ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। একাধিক টেক কোম্পানির নীতিনির্ধারকদের সঙ্গেও তিনি আলোচনা করেন। আর তার মধ্যেই তিনি অভিযোগ করেন, আমার ফোনেও আড়িপাতা হচ্ছে। আমার ফোন ট্যাপ করা হয়েছে। ওই প্রোগ্রামের মাঝেই তিনি ফোন বের করে ফেলেন।

এরপর তিনি বলেন, হ্যালো মিস্টার মোদি, মনে হচ্ছে আমার আইফোনেও আড়ি পেতেছেন। তথ্যের একটা প্রাইভেসি রক্ষার জন্য আইন থাকা দরকার।

রাহুল বলেন, যদি দেশের সরকার মনে করে আপনার ফোন ট্যাপ করবে তবে কেউ আটকাতে পারবে না। এটা আমি বুঝেছি। তবে আমি বলতে পারি যে, আমি যা কাজ করেছি সেটা সরকারের সামনে করেছি। অন্যদিকে স্টার্টআপ বিজনেস চালাচ্ছেন এমন নানা সংস্থার সঙ্গে যুক্ত উদ্যোগীদের সঙ্গে কথা বলেন রাহুল। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও টেলিকম সেক্টরের বিশেষজ্ঞ শ্যাম পিত্রোদার মধ্যে কথাবার্তা হয়েছে বলে খবর। রাহুল জানিয়েছেন, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে এতগুলো মানহানির মামলা ঝুলছে।

রাহুল গান্ধী জানিয়েছেন, বিজেপি সব সংস্থাগুলোকে করায়ত্ত করছে। এসবের জন্যই ভারত জোড়ো যাত্রা করেছিলাম। এমনকি কাশ্মীর যেতেও আমাকে বাধা দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল ওখানে গেলে নাকি আমায় খুন করে ফেলা হবে। এদিকে সাংসদ পদ খারিজ নিয়ে তিনি বলেন, বুঝতে পারছি না এতটা ওরা কিভাবে করতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT