Wednesday 30 September 2026,

যুক্তরাষ্ট্রে ৫ বছরের কম বয়সি শিশুদের টিকার অনুমোদন

প্রকাশিত : 05:15 PM, 16 June 2022 Thursday 221 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শিশু এবং প্রাক-বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করোনা টিকার প্রথম ডোজ অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধবিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা—ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

বুধবার এফডিএর টিকাবিষয়ক উপদেষ্টারা শিশুদের জন্য মডার্না ও ফাইজারের কোভিড টিকার অনুমোদন দিয়েছেন বলে এনবিসি নিউজ জানিয়েছে।

এফডিএর টিকাবিষয়ক প্রধান ডা. পিটার মার্কস বৈঠকে করোনায় আক্রান্ত শিশুদের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্যানুযায়ী, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব চলাকালীন বেশ উদ্বেগজনক হারে অল্পবয়সি শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছিল। সে সময় চার বছরের কম বয়সি ৪৪২টি শিশুর মৃত্যু হয়। যদিও এটি প্রাপ্তবয়স্কদের মৃত্যুর চেয়ে অনেক কম, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে ছোট শিশুদের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে।

এফডিএর বাইরের বিশেষজ্ঞেরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে জানিয়েছেন, পাঁচ বছরের কম বয়সি শিশুদের টিকায় যে ঝুঁকি, তারচেয়ে বেশি ঝুঁকি করোনাভাইরাসে। তা ছাড়া যুক্তরাষ্ট্রে অনেক মা-বাবা তাদের শিশুসন্তানদের নিয়ে উদ্বিগ্ন। সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনের সপ্তাহ থেকে এ টিকা পাওয়া যাবে বলে জানা গেছে।

টিকা অনুমোদনের বিষয়ে কয়েক জন প্যানেল সদস্য জানিয়েছেন, তারা বিশ্বাস করেন যে, ছোটদের গুরুতর অসুস্থতা ও মৃত্যুর আশঙ্কা ন্যূনতম।

এফডিএ’র পর্যালোচকেরা বলছেন—বৈঠকের বিশ্লেষণে সব ধরনের কোভিড টিকাই ছয় মাস বয়সি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে মনে হচ্ছে। মর্ডানার ভ্যাকসিন ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের জন্য, আর ফাইজারের ৪ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী।

মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির চিলড্রেনস হাসপাতালের প্যানেলের সদস্য ডা. জে পোর্টনয় বলেন, এটি বহুলপ্রতীক্ষিত ভ্যাকসিন। অনেক অভিভাবক এ ভ্যাকসিন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT