যুক্তরাষ্ট্রে তারাবি পড়াবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব
প্রকাশিত : 10:53 AM, 8 March 2023 Wednesday 239 বার পঠিত
বেশ কয়েকটি কুরআনিক প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। সোমবার যুক্তরাষ্ট্রের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী মুসলমানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশ্বজয়ী এই হাফেজের ম্যানেজার হাফেজ ইসমাইল জানিয়েছেন, আমেরিকায় তিনি প্রায় দেড় মাস থাকবেন। এই সময় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণসহ আসন্ন পবিত্র রমজানে তারাবির ইমামতি করবেন বলেও তিনি জানিয়েছেন। এর আগে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব যুক্তরাজ্যে দুই বছর তারাবির নামাজ পড়িয়েছেন। এবার পড়াবেন নিউইয়র্কের বাইতুল জান্নাত জামে মসজিদে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























