Wednesday 26 August 2026,

যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাত, নিহত ৯

প্রকাশিত : 10:46 PM, 1 April 2023 Saturday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্য। একদিনে অর্ধশতাধিক টর্নেডো আঘাত হেনেছে দেশটির মধ্যাঞ্চলে। এতে অন্তত ৯ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। বিধ্বস্ত হয়েছে সাড়ে চার লাখ ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে প্রবল টর্নেডো বয়ে যায়। দেশটির ছয়টি অঙ্গরাজ্যে ৫০টির বেশি টর্নেডো আঘাত হেনেছে। এর মধ্যে ইলিনয়ে ১৬, আরকানসাসে ১২, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়। খবর সিএনএনের।

টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যহত হচ্ছে যানচলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবারসহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস।

এদিকে ইলিনয়ে একটি কনসার্ট চলা অবস্থায় টনের্ডোর আঘাতে নাট্যশালার ছাদ ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কয়েকশ’ মানুষ সেসময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ব্যাপক ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য টনের্ডোর উচ্চ ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে আরও টনের্ডো আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে গত সপ্তাহে মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। অঙ্গরাজ্যটিতে গত সপ্তাহের টর্নেডোতে ২৬ জন নিহত হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT