Friday 28 August 2026,

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন: শি

প্রকাশিত : 11:36 AM, 30 August 2024 Friday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।

বৃহস্পতিবার সুলিভানের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট শি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।

সুলিভানের তিন দিনের এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা। সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুলিভান।

২০১৬ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা উপদেষ্টা চীন সফরে গেলেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শি জিন পিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানকে বলেছেন, ‘বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র এখনো সুসম্পর্ক উপভোগ করতে পারে। শি জিন পিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা, সুস্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতির পরিবর্তন হয়নি। আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমান ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবে।’

এদিন সকালে চীনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউক্সিয়ার সঙ্গে বেইজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন সুলিভান। সেখানে তারা তাইওয়ানসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

দক্ষিণ চীন সাগরে নৌযান চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন সুলিভান। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে চীন ও ফিলিপাইন দ্বন্দ্বে জড়িয়েছে।

তাইওয়ান প্রণালিতে স্থিতিশীলতা কামনা করেছেন তিনি। অন্যদিকে ঝাং বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে।

সূত্র : এএফপি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT