Thursday 19 November 2026,

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ২৩

প্রকাশিত : 07:24 PM, 25 March 2023 Saturday 208 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে। এতে আহত হয়েছেন বহু মানুষ এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। এছাড়া বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ছাড়া মিসিসিপিতে ভারি বৃষ্টিপাত এবং গলফ বলের আকারের শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

মিসিসিপির শারকি কাউন্টির রোলিং ফর্ক শহরের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।

এদিকে দেশটির আরও কয়েকটি দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT