Monday 24 August 2026,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলায় সফল হুথি বাহিনী

প্রকাশিত : 09:40 AM, 16 January 2024 Tuesday 179 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে হুথি বাহিনী।

সোমবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি জিব্রাল্টার ঈগল। এটির মালিক ‘ঈগল বাল্ক শিপিং’ নামের একটি প্রতিষ্ঠান। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি।

ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কনটেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

জাহাজটি ইসরাইল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনে বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, নৌযানটি এডেন বন্দর থেকে ৯৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে আক্রান্ত হয়েছে।

অ্যামব্রে বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুটি সাগর পর্যন্ত পৌঁছায়নি, একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়।

সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT