Saturday 08 August 2026,

যুক্তরাষ্ট্রের পাঠানো শক্তিশালী চারটি অস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি রাশিয়ার

প্রকাশিত : 05:41 AM, 23 July 2022 Saturday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ৫ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো চারটি দূরপাল্লার রকেট লঞ্চার হিমারস ধ্বংস করে দিয়েছে তাদের সেনারা।

নিয়মিত ব্রিফিংয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, চারটি রকেট লঞ্চার এবং হিমারস বহনকারী একটি যান ধ্বংস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বুধবার জানান রাশিয়া এখন পর্যন্ত কোনো রকেট লঞ্চার ধ্বংস করতে পারেনি। তার এ দাবির দুইদিন পর রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হলো তারা চারটি হিমারস ধ্বংস করে দিয়েছে।

পেন্টাগন নিউজ ব্রিফিংয়ে মার্ক মিলে জানান, ইউক্রেনের সেনারা এসব হিমারস খুবই দক্ষভাবে ব্যবহার করছে।

ইউক্রেনে এখন পর্যন্ত ১২টি পর্যন্ত ১২টি হিমারস এসেছে বলে জানানো হয় ইউক্রেনের পক্ষ থেকে। তাদের দাবি এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ‘গেম চেঞ্জারের’ ভূমিকা পালন করবে।

দূরপাল্লার এসব হিমারসের মাধ্যমে দূরে অবস্থিত রুশ স্থাপনার ওপর বেশ কয়েকবার সফল হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেন।

রাশিয়ার এ দাবির সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT